রাজ্যপালের উদ্যোগে বায়ুসেনার বিমানে হাসপাতাল পৌঁছলেন প্রসূতি

ইটানগর: মানবতার নজির গড়লেন অরুণাচল প্রদেশের রাজ্যপাল বি ডি মিশ্রা৷ প্রসবযন্ত্রণা ওঠা এক মহিলাকে বায়ুসেনার বিশেষ বিমানে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তিনি৷ তাঁর তৎপরতায় দ্রুত ওই মহিলাকে ২০০ কিমি পথ আকাশপথে উড়িয়ে ইটানগরের একটি হাসপাতালে নিয়ে আসা হয়৷ সেখানে সুস্থ এক সন্তানের জন্ম দেন তিনি৷

বুধবার তাওয়াং এ একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে যান রাজ্যপাল৷ সেই অনুস্থানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু৷ তখন স্থানীয় এক বিধায়ক মুখ্যমন্ত্রীকে জানান, এক মহিলার প্রসব যন্ত্রণা হচ্ছে৷ অবস্থা খুবই খারাপ৷ অবিলম্বে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হবে৷ কিন্তু আগামী তিনদিন গুয়াহাটি থেকে ইটানগর পর্যন্ত উড়ান পরিষেবা বিশেষ কারণে বন্ধ রাখা হয়েছে৷

 

ওই বিধায়ক যখন মুখ্যমন্ত্রীকে একথা জানাচ্ছিলেন তখন পাশেই বসেছিলেন রাজ্যপাল৷ গোটা ঘটনাটি তিনি শুনে ফেলেন৷ এরপরই আধিকারিকদের নির্দেশ দেন দ্রুত ওই মহিলাকে তাঁর কপ্টারে করে ইটানগর নিয়ে যাওয়ার৷ কেননা তাওয়াং থেকে ইটানগর সড়কপথে যেতে ১৫ ঘণ্টা আর আকাশপথে যেতে লাগে ২ ঘণ্টা সময়৷ রাজ্যপালের নির্দেশ মতো আধিকারিকরা ওই গর্ভবতী মহিলাকে কপ্টারে করে ইটানগর নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন৷ ইটানগর যাওয়ার আগে কপ্টারের চালক তেজপুরে গিয়ে জ্বালানি ভরেন৷ এরপর সেখান থেকে ইটানগরের উদ্দেশে রওনা দেবেন এমন সময় কপ্টারে যান্ত্রিক ত্রুটির বিষয়টি চালকের নজরে আসে৷ ওই অবস্থায় কোনও ঝুঁকি নিতে চাননি চালক৷

বিষয়টি জানার পর রাজ্যপাল তখন বায়ুসেনাকে বিশেষ বিমানের বন্দোবস্ত করার অনুরোধ করেন৷ রাজ্যপালের নির্দেশ মতো বায়ুসেনার বিমানে করে ওই মহিলাকে হেমা হাসপাতালে পৌঁছে দেওয়া হয়৷ সেখানে সুস্থ সন্তানের জন্ম দেন তিনি৷ খবর পাওয়ার পর ওই মহিলা ও তাঁর পরিবারকে শুভেচ্ছা জানান রাজ্যপাল বি ডি মিশ্রা৷

The post রাজ্যপালের উদ্যোগে বায়ুসেনার বিমানে হাসপাতাল পৌঁছলেন প্রসূতি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.


Kolkata News

Comments

Popular posts from this blog

“UP নির্বাচনে যোগী হারবেন”- সপা সমর্থক শের আলি শাহ ৪ বিঘা জমির উপর লাগালেন শর্ত

নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতি! CBI অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল