‘মুসলিমরা মমতাকে ৫০ বছর রেখে দেবে, তোকে কেটে খাব” ভিডিও করে দিলীপ ঘোষকে হুমকি


কলকাতাঃ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে (DIlip Ghosh) হুমকি দেওয়ার একটি ভিডিও ভাইরাল (Viral Video) হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে এক মুসলিম ব্যক্তিকে প্রকাশ্যে দিলীপ ঘোষকে হুমকি দিতে দেখা যাচ্ছে। পাশাপাশি তাঁর আশেপাশে থাকা ব্যক্তিদের ওই ব্যক্তিকে উস্কানিমূলক মন্তব্য করার জন্য প্ররোচনা দিতে দেখা যাচ্ছে। তবে ভিডিওটি কবেকার আর কোথাকার এবং কে এই ব্যক্তি? সেটা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি।

উল্লেখ্য, বিজেপিকে বরাবরই মুসলিম বিদ্বেষী দল বলে আক্রমণ করা হয়ে থাকে। এমনকি বিজেপির অনেক নেতাদেরই মুসলিমদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছে। আর এই কারণে মুসলিম ভোট ব্যাংকে বিজেপির তেমন আশাও থাকে না। দেশের বিভিন্ন মুসলিম বহুল এলাকায় বিজেপিকে লজ্জাজনক হারতেও দেখা গিয়েছে। তবে বিজেপির শীর্ষ নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘সবকা সাথ, সবকা বিকাশ” মন্ত্র আপন করে হিন্দু, মুসলিম সহ সমস্ত সম্প্রদায়ের উন্নয়নের কথা বলে আসেন।

ভাইরাল এই ভিডিওতে ওই মুসলিম ব্যক্তি দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে বলেছেন, ‘সত্যি কারের হিন্দু হলে খড়গপুর এসে দেখা।” আপনাদের জানিয়ে দিই যে, দিলীপ ঘোষ খড়গপুর কেন্দ্র থেকেই সাংসদ। আর খড়গপুর থেকে তিনি একবার বিধায়ক পদেও জয়ী হয়েছিলেন।

ভাইরাল এই ভিডিওতে ওই মুসলিম ব্যক্তিকে দিলীপ ঘোষকে অনেক কুরুচিকর আক্রমণ করতেও দেখা গিয়েছে। অশ্রাব্য ভাষায় দিলীপ ঘোষ ও বিজেপিকে গালিগালজ করেন ওই ব্যক্তি। আর দিলীপ ঘোষ ও বিজেপিকে গালিগালাজ করার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দনা করতে দেখা যায় তাঁকে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর ওই ব্যক্তিকে গ্রেফতার দাবি তোলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

The post ‘মুসলিমরা মমতাকে ৫০ বছর রেখে দেবে, তোকে কেটে খাব” ভিডিও করে দিলীপ ঘোষকে হুমকি first appeared on India Rag .

India Rag

Comments

Popular posts from this blog

“UP নির্বাচনে যোগী হারবেন”- সপা সমর্থক শের আলি শাহ ৪ বিঘা জমির উপর লাগালেন শর্ত

নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতি! CBI অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল