হিন্দুদের একতার সমানে হার মানল পুলিশ প্রশাসন! ভারত মাতার মূর্তি থেকে সরিয়ে নেওয়া হল আবরণ

তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে একটা গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে যেখানে খ্রিস্টান মিশনারিদের চাপে ভারত মাতার মূর্তিকে ঢেকে দেওয়া হয়েছিল। যারপর এলাকার লোকজন পুলিশ ও প্রশাসনের উপর রোষ প্ৰকাশ করেছিল। তবে এখন খবর পাওয়া যাচ্ছে যে হিন্দুদের একত্র হয়ে প্রতিবাদ করার দরুন মূর্তিকে আবার খুলে দেওয়া হয়েছে।

খ্রিস্টানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হচ্ছে এই অভিযোগ তোলে ভারত মাতার মূর্তি ঢেকে দেওয়া হয়েছিল। তবে এলাকার হিন্দুরা এই ঘটনায় আক্রোশ প্ৰকাশ করে এবং একত্রিত হয়ে বিরোধিতা শুরু করে। যারপর হিন্দুদের একতার সামনের ঝুঁকতে বাধ্য হয় প্রশাসন।

বিজেপি নেতা তরুন বিজয় জানিয়েছেন যে মাতার মূর্তি থেকে এখন ঢাকা সরিয়ে দেওয়া হয়েছে এবং হিন্দুরা জয়ী হয়েছে। বিজেপি নেতা বলেছেন ভারত মাতার জন্য লড়াইতে হিন্দুরা জয়ী হয়েছে।

তিনি আরো বলেন, আমরা জয়ী হয়েছি এবং কন্যাকুমারীর কালেক্টর মূর্তির আবরণ সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিজেপি নেতা এই ঘটনাটিকে ভারত মাতার জন্য যুদ্ধ বলে আখ্যা করেছেন।

প্রসঙ্গত জানিয়ে দি, আজ সকালে গ্রামবাসীরা ভারত মাতার পুজোর আয়োজন করেছিল এবং জাতীয় পতাকা উড়িয়ে মূর্তির উপর থেকে আবরণ সরানোর জন্য খুশি ব্যাক্ত করেন।তরুণ বিজয় এ প্রসঙ্গে বলেন, দেশপ্রেমিক গ্রামবাসীদের আমি স্যালুট জানায়। উনি বলেন, আমাদের উচিত দেশের প্রত্যেকটি শহরে ভারত মাতার মূর্তি স্থাপন করা।



India Rag

Comments

Popular posts from this blog

“UP নির্বাচনে যোগী হারবেন”- সপা সমর্থক শের আলি শাহ ৪ বিঘা জমির উপর লাগালেন শর্ত

নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতি! CBI অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল