জাপান, আমেরিকা আর ভারতের মানে হল ‘JAI”, আমাদের বন্ধুত্ব দেখে সব শত্রুদের ঘুম উড়বেঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


জাপানের ওসাকায় জি-২০ এর সন্মেলন চলছে। সেখানে জাপান, আমেরিকা আর ভারতের মধ্যে তৃপাক্ষীয় বৈঠক হয়। ওই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আর জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এর সাথে অনেক ইস্যু নিয়েই আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, জাপান, আমেরিকা আর ভারতের মানে হল জয় ‘JAI”। উনি বলেন, ভারত, জাপান আর আমেরিকার বন্ধুত্ব শত্রুপক্ষের রাতের ঘুম উরিয়ে দেবে। এই তিনটে দেশই গণতন্ত্রের প্রতি সমর্পিত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার জাপানের ওসাকার আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আর জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এর সাথে তৃপাক্ষীক বৈঠকে ভারত মহাসাগর এলাকায় উন্নয়নের জন্য গভীর আলোচনা হয়।

ওসাকায় জি-২০ সন্মেলন শুরু হওয়ার আগে তিন দেশের নেতাদের মধ্যে অনেক ইস্যু নিয়েই আলোচনা হয়। জাপান, আমেরিকা আর ভারত ‘JAI” এর মধ্যে এটা দ্বিতীয় বৈঠক। এই তৃপাক্ষীক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘JAI” গোষ্ঠীকে ভারতের মহত্ব বোঝান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে লেখেন, ‘আজ জয় এর তৃপাক্ষিক বৈঠক লাভ জনক ছিল। আমরা ভারত মহাসাগর এলাকার উন্নয়ন নিয়ে গভীর আলোচনা করি। আমি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এবং রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাই, তাঁরা তাঁদের মতামত এখানে জানিয়েছেন বলে।”



India Rag

Comments

Popular posts from this blog

“UP নির্বাচনে যোগী হারবেন”- সপা সমর্থক শের আলি শাহ ৪ বিঘা জমির উপর লাগালেন শর্ত

নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতি! CBI অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল