বড় খবরঃ প্রাক্তন অঞ্চল সভাপতি ও প্রাক্তন প্রধান সহ, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলো ১৭৮ টি পরিবার

লোকসভা ভোটের মুখে ফের বড়সড় ভাঙন তৃণমূলে। সপ্তদশ লোকসভা ভোটের চতুর্থ দফার ভোটের দিনে এই বিপর্যয় ঘটে শাসক দলে। গতকাল পুরুলিয়া জেলার মানবাজার বিধানসভার পাথরমোড় বিজেপির অফিসে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি ও প্রাক্তন প্রধান সহ বিজেপিতে যোগ দেন ১৭৮ টি পরিবার। দলীয় অফিসে সদ্য দলে যোগ দেওয়া সদস্যদের হাতে পতাকা তুলে দেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাত।

এদিন তিনি পুরুলিয়ার মানবাজার, ধানাড়া, বিশরিসহ বেশ কয়কেটি গ্রামে হুড খোলা গাড়িতে প্রচার করেন। ওনার এই প্রচারে উপস্থিত ছিলেন BJP এর জেলা সম্পাদক বিনোদ তিওয়ারি, মানবাজার মণ্ডল সভাপতি বাণীপদ কুম্ভকার সহ স্থানীয় নেতাকর্মীরা।

তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি দিলীপ বাউরি ও বিশরি অঞ্চলের প্রাক্তন তৃণমূল প্রধান লতা সিং tmc ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর জঙ্গলমহলে বিজেপির শক্তি যে অনেকটাই বৃদ্ধি পেলো তা বলাই বাহুল্য। শুধু জঙ্গল মহলেই না, লোকসভা ভোটের দামামা বাজার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লক্ষ কর্মী সমর্থক তৃণমূল ছেড়ে নাম লিখেয়েছেন বিজেপিতে। আরেকদিকে tmc নেতাদের সভায় ভিড় না জমাতে তৃণমূলের উপর থেকে নীচ মহলে চরম আতঙ্ক ছড়িয়ে আছে।



India Rag

Comments

Popular posts from this blog

sangbad pratidin

সমস্যা দূর করতে গণেশ পুজোয় সিঁদুরের গুরুত্ব জানেন?

সুভাষ চন্দ্র বসুকে নিয়ে আজব মন্তব্য জাভেদ আখতারের, ধুয়ে দিল নেটিজেনরা