জঙ্গিদের ছোঁড়া গ্রেনেডে সিআরপিএফ সহ আহত সাত

শ্রীনগর: জঙ্গিদের ছোঁড়া গ্রেনেডে কমপক্ষে সাতজন আহত হয়েছেন৷ আহতদের মধ্যে সিআরপিএফ জওয়ান ও মহিলাও রয়েছেন৷ বৃহস্পতিবার সকালে ঘটনাটি কাশ্মীরের অনন্তনাগ জেলার৷

জানা গিয়েছে, সেই সময় অনন্তনাগের শেরবাগে জওয়ানরা টহল দিচ্ছিল৷ তাদের লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা৷ এখনও অবধি কোনও মৃত্যুর খবর না মিললেও দুই সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন৷ এছাড়া আহতদের মধ্যে তিন মহিলাও আছেন৷ তাদের সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ চিকিৎসকরা জানিয়েছেন, সকলের অবস্থা স্থিতিশীল৷

এই ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান৷ উল্লেখ্য গত দুই দিনে এই নিয়ে দ্বিতীয় গ্রেনেড হামলা হল নিরাপত্তা বাহিনীর উপর৷ বুধবার কুলগাম জেলায় জঙ্গিদের ছোঁড়া গ্রেনেডে তিন কাশ্মীরি আহত হন৷ কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি৷

The post জঙ্গিদের ছোঁড়া গ্রেনেডে সিআরপিএফ সহ আহত সাত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.


Kolkata News

Comments

Popular posts from this blog

“UP নির্বাচনে যোগী হারবেন”- সপা সমর্থক শের আলি শাহ ৪ বিঘা জমির উপর লাগালেন শর্ত

নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতি! CBI অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল