এক বছরের ছেলের কাছে হার তারকা ফুটবলারের

লন্ডন: সন্তানের ছোটবেলার মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে রাখতে কোন বাবা-মাই না ভালোবাসেন৷ সন্তানের প্রথম হাঁটতে শেখা, কথা বলা, মিস্টি হাসি সবকিছুই ক্যামেরার এক ক্লিকে তোলা থাকে৷ আমার আপনার মতো খেলোয়াড়রাও সময় পেলে তাঁদের সন্তানের ছবি-ভিডিও ফ্রেমবন্দি করে রাখতে পছন্দ করেন৷ এমন এক ভিডিও’ই বছর শেষে এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷

ছেলে এক বছরে পা রাখতে মজার এক ভিডিও শ্যুট করেছেন ইংল্যান্ডের ফুটবলার রহিম স্টার্লিং৷ সেই ভিডিওতে ফুটবলের প্রতি জুনিয়র স্টার্লিংয়ের ভালোবাসা প্রকাশ পেয়েছে৷ ছেলে থিয়াগোর সঙ্গে খেলায় মেতেছিলেন ম্যাঞ্চেস্টার সিটির তারকা ফুটবলার৷ ছেলে থিয়াগোর দিকে বল গড়িয়ে দিতেই বলে লাথি মারে খুদে৷ পরের অংশ না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না৷

দুরন্ত শটে বাবাকে পরাস্ত করে গোল এক বছরের খুদের৷ গোল করে সেকী সেলিব্রেশন! হাঁটু মুড়ে মাটিতে শুয়ে চলল গোলের সেলিব্রেশন৷ টিভির পর্দায় বাবাকে গোল করতে দেখেই নকল করতে শিকেছে ছোট্ট স্টার্লিং৷ বাবার বিরুদ্ধে গোল করে এবার মজার ছলে সেই সেলিব্রেশেন স্টাইলকেই কপি পেস্ট করে নিল খুদে৷ এক রত্তির ছেলের গোল সেলিব্রেশনে কিন্তু তাক লাগিয়ে দিল৷ ছেলের সঙ্গে ইন্ডোর ফুটবলের এই ভিডিই শেয়ার করেছেন তারকা মিডিও৷ মুহূর্তেই যা ফুটবল অনুরাগীদের মধ্যে এখন ভাইরাল৷

The post এক বছরের ছেলের কাছে হার তারকা ফুটবলারের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.


Kolkata News

Comments

Popular posts from this blog

“UP নির্বাচনে যোগী হারবেন”- সপা সমর্থক শের আলি শাহ ৪ বিঘা জমির উপর লাগালেন শর্ত

নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতি! CBI অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল