বর্ষশেষে শহরে অ্যাপ ক্যাব চালক খুনে চাঞ্চল্য

স্টাফ রিপোর্টার,কলকাতা: প্রগতি ময়দান থানা এলাকায় গাড়ির চালক খুন৷ সাইন্সসিটির কাছে আড়ুপোতার ঘটনা৷ রোডের পাশে ঝোপের মধ্যে থেকে চালকের দেহ উদ্ধার করে পুলিশ৷ মৃতদেহের পাশে পাওয়া গিয়েছে একটি লাক্সারি গাড়ি৷ ওই গাড়ির নম্বরের সূত্র ধরে পুলিশ জানতে পেরেছে মৃত যুবক ফুলবাগান সিআইটি রোডের বাসিন্দা৷ নাম ইমরান খান৷

সোমবার বেলা ১১ টা নাগাদ খবর পেয়ে আড়ুপোতায় যায় প্রগতি ময়দান থানার পুলিশ৷ ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের হোমিসাইড থানার পুলিশ৷ রাস্তার পাশে ঝোপের মধ্যে থেকে উদ্ধার হয় যুবকের দেহ৷ পুলিশ সূত্রে খবর, মৃতের মাথার পিছনে ও দেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে৷ প্রাথমিক অনুমান, ভারি কিছু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে৷ ঘটনাস্থলের আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে৷ কখন কে বা কারা কিভাবে খুন করেছে সে বিষয়টিও তদন্ত করা হচ্ছে৷

এক মাস আগে প্রগতি ময়দান থানা এলাকায় মদ্যপ মহিলা ফ্যাশন ডিজাইনারের বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল এক পথচারীর৷ সে ঘটনাটি ঘটেছিল সাইন্সসিটি মোরের কাছে ইএম বাইপাসের উপর৷ অভিযুক্ত ফ্যাশন ডিজাইনার অদিতি আগরওয়ালকে সে সময় গ্রেপ্তার করেছিল পুলিশ৷ আটক করা হয়েছিল তার বিলাসবহুল গাড়িটিও৷

এবার লাক্সারি গাড়ির চালক নিজেই খুন হলেন৷ ময়না তদন্তের জন্য গাড়ির চালক ইমরান খানের দেহ হাসপাতালে পাঠানেো হয়েছে৷ সেই রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ৷

The post বর্ষশেষে শহরে অ্যাপ ক্যাব চালক খুনে চাঞ্চল্য appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.


Kolkata News

Comments

Popular posts from this blog

“UP নির্বাচনে যোগী হারবেন”- সপা সমর্থক শের আলি শাহ ৪ বিঘা জমির উপর লাগালেন শর্ত

নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতি! CBI অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল