টিকিট না পেয়ে হো হো করে কাঁদলেন সপা নেতা জাবেদ! ভাইরাল হলো ভিডিও
বিধানসভা ভোট যত সামনে আসছে উত্তরপ্রদেশে খেলা জমে উঠছে। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে টিকিট বাতিল হবার পর সমাজবাদী পার্টির নেতা জাভেদ রায়নের কান্নার একটি ভিডিও ভাইরাল হচ্ছে। মানুষ এই ভিডিওটি নিয়ে মজা ওড়াচ্ছেন। এই ভিডিওতে তিনি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন এবং বিজনোরের মানুষকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন। জাভেদ বধপুর বিধানসভা থেকে নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা যায়। ভাইরাল ভিডিওতে জাভেদ রেইনকে বলতে দেখা গেছে, “আসসালাম ওয়ালেকুম বন্ধুরা। মনটা ব্যাথা করে, তিনি পুরো শহর ও জেলা জানেন, যখনই রাত হোক বা দিন গরীব, মজুরের যুদ্ধে আমি সর্বদা এগিয়ে থাকতাম। আমি কখনো কারো প্রতি অন্যায় করিনি। আপনারা জানেন আমি কতটা পরিশ্রম করেছি। জাতীয় সভানেত্রীর যে সিদ্ধান্তই হোকআমি মেনে নেব। ধন্যবাদ জানাতে না পেরে এলাকার সকলের কাছে ক্ষমাপ্রার্থী। টিকিট হয়তো আমাকে দেওয়া হবে না, আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। আপনারা সবাই আমাকে অনেক সম্মান দিয়েছেন। হয়তো সোনাদের উপকার করা আমার ভাগ্যে ছিল না।” ভিডিওটি ভাইরাল হওয়ার পরে, জাভেদ রেইন তার ব্যাখ্যার আরেকটি ভিডিও শেয়ার করেছেন। ওই ভিডিওতে তিনি বলেন, ...